মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চার দিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

নাঈমুর রহমান দুর্জয়। ছবি : সংগৃহীত
নাঈমুর রহমান দুর্জয়। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে একটি বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় সদর থানার পুলিশ। বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে দুর্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। এ সময় বিএনপির নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা আদালত চত্বরে নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ।

এর আগে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির ও আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, একটি বিস্ফোরক মামলায় মানিকগঞ্জের-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ আসন। এই আসনে ২০১৪ এবং ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন নাঈমুর রহমান দুর্জয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত বুধবার রাতে ঢাকার লালমাটিয়ার একটি বাড়ি থেকে মানিকগঞ্জের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সদর থানার মামলা ছাড়াও নির্বাচনী এলাকার তিনটি থানায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X