সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

পিকআপের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ মাদুর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করেছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মো. সুলতান আলী (৬৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোখলেসুর রহমান জানান, মাদুর ব্যবসায়ী বৃদ্ধ সুলতান আলী একটি ভ্যানে সাতক্ষীরা থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান আরোহী বৃদ্ধ ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে পিকআপ তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X