বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

আ.লীগ নেতা আজিজুল হক। ছবি : সংগৃহীত
আ.লীগ নেতা আজিজুল হক। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে চার বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিদ্যুৎ আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

আজিজুল হক শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বানাইল মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে।

বগুড়ার বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম রায় প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, গত বছরের ১১ নভেম্বর দুপুরে পৌর এলাকার বানাইল কলেজ পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মিটার পরিদর্শনে দেখতে পান আজিজুল হক তার নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আনুমানিক ১৮ মাস ধরে অবৈধভাবে ১১টি ফ্যান, ২৯টি লাইট, ২টি ফ্রিজ, ১টি টিভি, ১টি এসি, ১টি রাইসকুকার ও ১টি পানির পাম্পে বিদ্যুৎ ব্যবহার করে ১১ লাখ ৩২ হাজার ৫৮৪ টাকা অবৈধ বিদ্যুৎ ব্যবহার সরকারি রাজস্ব ক্ষতি সাধন করেছেন।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নেসকোর বিদ্যুৎ সরবরাহ এলাকার সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বুধবার ওই মামলা সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন।

বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম জানান, আসামি পলাতক থাকায় যেদিন গ্রেপ্তার বা আত্মসমপর্ন করবেন সেদিন থেকে রায় কার্যকর করা হবে। তবে বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ, ৫ আগস্টের পর থেকে আজিজুল হক পলাতক রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা বিস্ফোরক দ্রব্য আইনে প্রায় ৯/১০ টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X