বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়। ছবি : কালবেলা
মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়। ছবি : কালবেলা

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক কারবার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের চকসূত্রাপুর এলাকায় হরিজন সম্প্রদায় ও কসাইপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে বিরোধের জেরে দুপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং অন্তত চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকার হযরত নামের এক ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে হযরতের স্ত্রী শিলা আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯টি বড় দেশীয় অস্ত্র, ১১টি বার্মিজ চাকু এবং ৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (সিডিল) উদ্ধার করে পুলিশ। এ ছাড়া মাদক বিক্রির নগদ টাকা ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই এলাকার মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার শিলা আক্তারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X