কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

নৌকায় ঘুরতে গিয়ে বড় বোন নিহত, ছোট বোন নিখোঁজ

ব্রহ্মপুত্র নদের দক্ষিণ চরটেকি এলাকার বাঁধ। ছবি : সংগৃহীত
ব্রহ্মপুত্র নদের দক্ষিণ চরটেকি এলাকার বাঁধ। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নীহা (৯) নামে তার ছোট বোন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরী নীলা আক্তার (১৭) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। নিখোঁজ নীহা নিহতের ছোট বোন। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের মা নীপা আক্তারকে (৪০)। এদিকে নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডুবুরি দল পাঠিয়েছি। উদ্ধার কার্যক্রম চলছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। আকর্ষণীয় ওই স্থান এবং বাঁধ দেখতে প্রতিদিনই ঘুরতে আসে শত শত ভ্রমণপিপাসু মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X