হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

সীমান্তে বাংলাদেশি নিহত। ছবি : সংগৃহীত
সীমান্তে বাংলাদেশি নিহত। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৩ জুলাই) রাত ১০টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।

এর আগে, গত শনিবার (১২ জুলাই) ভোরে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে বিএসএফের গুলিতে প্রাণ হারান ওই বাংলাদেশি যুবক। নিহত যুবক রাসেল (১৭) হরিপুর রাজবাড়ী এলাকাসংলগ্ন নিয়াজউদ্দিনের ছেলে।

মিনাপুর বিওপির ইনচার্জ সুবেদার দীপেন কুমার কালবেলাকে বলেন, রোববার রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় হরিপুর থানা পুলিশের প্রতিনিধি দল মরদেহটি গ্রহণ করেন।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, রোববার রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X