কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

নিহত নাবিলা কানিজ নাবা। ছবি : সংগৃহীত
নিহত নাবিলা কানিজ নাবা। ছবি : সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের ৫ দিন পর নাবিলা কানিজ নাবা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

চার বছরের শিশু নাবিলার মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। মরদেহের বীভৎসতা দেখে হতবাক এলাকাবাসী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বেরিয়েছিল নাবা। তারপর থেকেই তার আর খোঁজ মেলেনি। এ ব্যাপারে এলাকায় নিখোঁজের সন্ধান চেয়ে মাইকিং করা হয়। ঘটনার ৫ দিন পর সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন নিহতের চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে হাত পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের মা খাদিজা বেগম বলেন, নাবিলার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেছি, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু কোনো সুখবর পাইনি। আজ বীভৎস অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। আমাদের ধারণা, প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান কালবেলাকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়েটিকে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাবা প্রবাসে থাকায় দুই কন্যা শিশুকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস করতেন খাদিজা বেগম। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১০

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১১

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১২

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৩

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৪

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৫

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৯

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

২০
X