ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:৪৫ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে থানার সামনে বাসে আগুন

করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

থানা সূত্রে জানা গেছে, বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশোনা করত। শনিবার দুপুর থেকে তারা কেউ ছিলেন না। রাত সাড়ে ১১টা অথবা ১২টার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনো জানা যায়নি। আগুনে বাসটির বেশ কিছু আসন পুড়ে গেছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, গত ৬ জুন ঈদুল আজহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আটকা পড়ে থাকেন। এরপর বাসটি জব্দ করে থানার পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল।

এর আগে, শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্নিসংযোগ ঘটানো হতে পারে।

পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাসে আগুনের ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X