কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:৪৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।

শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক রোড, ব্লক-ধ এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ধারণা করছে, অজ্ঞাত দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কাটার মোড় এলাকায় পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি বাসে হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে এলাকাবাসীর চিৎকারে পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্নিসংযোগ ঘটানো হতে পারে।

পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X