রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৩:৫০ এএম
অনলাইন সংস্করণ

ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’

রংপুর সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ দেখিয়ে হুঁশিয়ারি। ছবি : কালবেলা
রংপুর সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ দেখিয়ে হুঁশিয়ারি। ছবি : কালবেলা

রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় বহু গর্তের। উঠে গেছে কার্পেটিং, কোথাও কোথাও খোয়া পর্যন্ত বের হয়ে এসেছে। দীর্ঘদিন সিটি করপোরেশন সড়কটির সংস্কার না করায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। প্রতিবাদস্বরূপ ভাঙা এ সড়কে রোপণ করেছেন ধানের চারা।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর সাতমাথা রেলগেট এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা রংপুর সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ দেখিয়ে হুঁশিয়ারি দেন।

এর আগে সিটি করপোরেশনকে মৃত ঘোষণা করে ‘গায়েবানা জানাজা’ কর্মসূচিও পালন করেন বাসিন্দারা।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো মানুষ। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অনেকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাহী উম্মে ফাতিমাকে অযোগ্য ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল। বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে। অবস্থা যে ভয়াবহ, সেটা বোঝাতে ভাঙা সড়কে ধান রোপণ করেছি।

সেলিম হোসেন নামে একজন বলেন, দীর্ঘদিন থেকে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, সড়ক সংস্কার আগামী সপ্তাহ থেকেই শুরু হবে।

তিনি বলেন, পুরো সড়কটি পুনর্নির্মাণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ১৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X