মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘এখন মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে কীভাবে বোঝাব’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দির পৌর এলাকায় দিনে-দুপুরে শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর (৬৫) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ২০ ভরি সোনার গয়না এবং ৮১ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

রোববার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পৌর এলাকার সাহাপাড়ায় এ ঘটনা ঘটেছে।

প্রণব কুমার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

জানা গেছে, শিক্ষক প্রণব কুমার রোববার সকাল ৯টার দিকে তার বাসার মূল গেটে তালা লাগিয়ে স্কুলে যান। তার স্ত্রী সবিতা রাণী সাহাও সারিয়াকান্দি ডিগ্রি কলেজে চাকরি করেন। তিনিও সকাল ৮টার দিকে কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। ফলে বাসায় কেউ না থাকার সুযোগে শিক্ষক প্রণব কুমারের বাসার একটি জানালার গ্রিল কেটে চোর বাসায় প্রবেশ করে ঘরে গচ্ছিত ২০ ভরি সোনার গয়না এবং ৮১ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

শিক্ষক প্রণব কুমার বলেন, বিকেল ৪টার দিকে আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার বাসার সব জিনিসপত্র তছনছ করা। খোঁজ নিয়ে দেখি আমার গচ্ছিত ২০ ভরি সোনার গয়না এবং ৮১ হাজার টাকা চুরি হয়েছে। আমার মেয়েকে নতুন বিয়ে দিয়েছি। তাকে সোনার গয়না দেওয়ার কথা ছিল। আমার সারা জীবনের সঞ্চয় একেবারেই শেষ হয়ে গেল। এখন আমার মেয়েকে এবং তার শ্বশুরবাড়ির লোকজনকে কীভাবে বোঝাব।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে চোরকে শনাক্ত করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X