নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

বগুড়া জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা
বগুড়া জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা

নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৭ জুলাই) বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২)।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণের পর গণধর্ষণ করে একই গ্রামের ইসাহাক ও টুকু সরদার। অপহরণ ও গণধর্ষণের অভিযোগে আসামি দ্বয়ের প্রত্যেককে যাবজ্জীবন সশম্র কারাদণ্ড ও এক লাখ টাকা অথদণ্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। এবং জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

এ দিন বিকেলে জনাকীর্ণ আদালতে বিচারক এ রায় ঘোষণার সময় আসামিদ্বয় উপস্থিত থাকায় তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন।

আর আসামি পক্ষের বিজ্ঞ কৌঁশলি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X