কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে জাকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

কেশবপুর শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
কেশবপুর শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরে আগামী ১৬ আগস্ট জাকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে কেশবপুর শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ওই সভার আয়োজন করা হয়।

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক কৃষ্ণগোপাল মুখার্জী সভার সভাপতিত্ব করেন। সংগঠনের নেতা উৎপল দে’র পরিচালনায় সভায় বক্তব্য দেন, সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ, যুগ্ম আহ্বায়ক প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব মলয় বসু, কোষাধ্যক্ষ ভানু চক্রবর্তী, প্রভাষক সাধন দাস, প্রভাষক দীনেশ দেবনাথ, প্রধান শিক্ষক অজিত মুখার্জী, শ্যামল সেন, দলিত পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাস, বাবুর বাড়ি চন্ডী মন্ডপের সম্পাদক বিপ্লব সাহা, কালীতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী, প্রধান শিক্ষক অশোক দে, সঞ্জীব তরফদার, শিক্ষক দীপংকর দত্ত, শিক্ষক গৌতম রায়, সুকদেব মন্ডল, তাপস দাস, রতন দাস, সুবীর বোস প্রমুখ।

সভার শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এবং কেশবপুর কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রভাষক অসিত মোদকের মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X