চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের আর্থিক সহায়তার পরিধি আরও বাড়বে : শ্রম উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামীতে শ্রমিকদের আর্থিক সহায়তার পরিধি আরোও বাড়ানো হবে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে পনেরো জনের মাঝে চেক বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী যৌথ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রমিকদের চিকিৎসায় ও মৃত্যুজনিত সমস্যায় এবং শিক্ষায় অর্থ সহায়তা প্রদান করে। কেন্দ্রীয় কমিটি আবেদনকারীদের অর্থ সহায়তার উপযুক্ততা নিরীক্ষণ করে অর্থ সহায়তার তালিকা নির্ধারণ করে।

তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে কারখানার মালিকরা খুব সামান্য এতে কন্টিবিউট করে, তারপরও সবাই যদি দায় তাহলে এটা আরও আগাবে। আগামীতে শ্রমিকদের আর্থিক সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদসহ অন্যান্যরা।

এর আগে দুপুরে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় বন্দরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বন্দরের গতিশীলতা বৃদ্ধির কথা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X