বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় জাপা কার্যালয়ে ফের ভাঙচুর

ফের ভাঙচুর করা বগুড়ায় জাপা কার্যালয় । ছবি : কালবেলা
ফের ভাঙচুর করা বগুড়ায় জাপা কার্যালয় । ছবি : কালবেলা

বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয় সংস্কার শুরুর ১২ ঘণ্টার মাথায় ফের হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ আগস্ট) রাত ১০টার দিকে শহরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের স্থগিত জেলা কার্যালয়সহ জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকেই জাপার জেলা কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

শুক্রবার সকাল ১০টা থেকে জাপা নেতাকর্মীরা কার্যালয়ের সামনের অংশে ইটের গাঁথুনি দিয়ে সংস্কারের কাজ শুরু করেন। তবে রাত ১০টার দিকে তিনটি মোটরসাইকেলে করে একদল যুবক ওই গাঁথুনি ভেঙে ফেলে দ্রুত চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো জাপা নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এ হামলার বিষয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম কালবেলাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একদল যুবক মোটরসাইকেলে গিয়ে গাঁথুনি ভেঙে দ্রুত সরে যায়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X