শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এসআইয়ের ঘুষ দাবির অডিও ভাইরাল

উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব বড়ুয়া। ছবি : সংগৃহীত
উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব বড়ুয়া। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে হত্যাচেষ্টা মামলায় পুলিশি প্রতিবেদনের নামে বাদীর পরিবারের কাছে ১ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে রামু থানার এসআই চিরঞ্জীব বড়ুয়ার বিরুদ্ধে।

চিরঞ্জীব ও বাদীর পরিবারের এক সদস্যের সঙ্গে মুঠোফোনে কথপোকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ফাঁস হওয়া অডিওতে চিরঞ্জীবকে বলতে শোনা গেছে, তোমার বিষয়টা নিয়ে আমি স্যারের সঙ্গে কথা বলেছি। তোমার সঙ্গে যে-রকম কথা হবে সেরকমই হবে, কালকে সকালের মধ্যে একজনের জন্য হলে ৭০ হাজার, দুজনের জন্য হলে ১ লাখ দিতে হবে। তোমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিও।

ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিরঞ্জীব আরও বলেন, আমি চাই তোমরা ন্যায়বিচার পাও এবং তুমি আমারটা দেখবা আর আমি সেভাবেই লিখব।

বাদীর আইনজীবী শিপ্ত বড়ুয়া বলেন, মামলার প্রতিবেদনে প্রকৃত আসামিদের অপরাধ দেখাতে আমার মক্কেলের পরিবারের কাছে ঘুষ চান এসআই চিরঞ্জীব। এমন ন্যক্কারজনক কাণ্ডের জন্য তার শাস্তি হওয়া উচিত।

এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব বড়ুয়াকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি।

এ ঘটনায় রামু থানার ওসি মুহাম্মদ তৈয়বুর রহমান বলেন, এ মামলার বিষয়ে আমি কিছু জানতাম না। সে নির্লজ্জ, ঘটনাটি শোনার পরপরই তাকে থানা থেকে অব্যাহতি দিয়েছি।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, ঘুষ দাবির বিষয়টি জেলা পুলিশের নজরে এসেছে। সেই এসআইকে রামু থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ মাস রামুতে সেপটিক ট্যাংকের ছাদ থেকে ধাক্কা দিয়ে চাচাকে নিচে ফেলে দেওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল। ওই ঘটনায় আহত যুবকের স্ত্রী বাদী হয়ে রামু থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X