টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বড়শিতে ধরা পড়ল ৩৪ কেজি ওজনের এক জোড়া কোরাল

বড়শিতে ধরা কোরাল। ছবি : কালবেলা
বড়শিতে ধরা কোরাল। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীতে এক জেলের বড়শিতে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের এক জোড়া কোরাল মাছ ধরা পড়েছে। মাছ দুটি বিক্রি হয়েছে ৪১ হাজার টাকায়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার জেলে নুর মোহাম্মদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।।

জেলে নুর মোহাম্মদ বলেন, শাহ পরীর দ্বীপ ঘোলার চর এলাকায় নাফ নদীর মোহনায় সকালে বড়শি ফেলি। প্রায় তিন ঘণ্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করি। বড়শি ভারী মনে হওয়ায় পাশের আরেকজনের সহযোগিতা নেই আমি।

তিনি আরও বলেন, পরে বড়শি টেনে তুলে দেখি একটি কোরাল মাছ আটকা পড়েছে। এরপর আবার বড়শি ফেলি। তিনবার বিফল হই। চতুর্থবার আরও একটি বড় কোরাল মাছ আটকা পড়ে। সেটির ওজন ছিল প্রায় ২২ কেজি।

নুর মোহাম্মদ বলেন, পরে মাছ দুটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী আজগর আলীর কাছে এক হাজার ২০০ টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী আজগর আলী বলেন, সম্প্রতি নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। নুর মোহাম্মদের কাছ থেকে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের কোরাল মাছ দুটি ৪১ হাজার টাকায় কিনেছি।

তিনি আরও বলেন, চট্টগ্রামে দেশি বড় কোরালের বেশ চাহিদা ও দাম রয়েছে। বেশি দামে বিক্রির আশায় বরফ দিয়ে ফ্রিজিং করে মাছ দুটি চট্টগ্রাম ফিশারিঘাটে পাঠানো হবে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। এটি দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে এক একটি মাছ ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে।

তিনি আরও বলেন, প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X