কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির ছাত্র সংগঠনগুলোকে আসিফ মাহমুদের পরামর্শ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

‘৫ আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো একসঙ্গে বসে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করতে পারলে হল রাজনীতি বন্ধের মতো এই পরিস্থিতির উদ্ভব হতো না।’

শনিবার (৯ আগস্ট) বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ছাত্র সংগঠনগুলোর আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। ছাত্র সংগঠনগুলো একসঙ্গে বসে, শিক্ষার্থীবান্ধব রূপরেখা ও বোঝাপড়া তৈরি করা উচিত। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনীতি বন্ধ করার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবির একটি দল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য পরিদর্শন করে গেছেন। দ্রুতই সংস্কার শুরু হবে। সংস্কার শেষে রাজশাহী স্টেডিয়ামে এবারের বিপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়ারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৩৫ কোটি টাকার ১২টি প্রকল্পের উদ্বোধন করেছেন। রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রকল্পের এই কাজগুলো তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন বাস্তবায়িত রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণ, হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী, তানোর, বাগমারা, পবা, মোহনপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, মার্কেট ও হাটবাজার ভবন নির্মাণ, পানি অপসারণ প্রকল্পসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X