ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের পাট রোদে শুকাতে দিলেন বিএনপি নেতা

ফরিদপুর সদর উপজেলা অম্বিকাপুরে কৃষকের পাট রোদে শুকাতে দিলেন বিএনপি নেতা সৈয়দ মোদাররেস আলি ইছা। ছবি : কালবেলা
ফরিদপুর সদর উপজেলা অম্বিকাপুরে কৃষকের পাট রোদে শুকাতে দিলেন বিএনপি নেতা সৈয়দ মোদাররেস আলি ইছা। ছবি : কালবেলা

কৃষকের ভেজা পাট রোদে শুকানোর জন্য বাঁশের আড়ায় দিয়ে দিয়েছেন এক বিএনপি নেতা। রোববার (১০ আগস্ট) বিকেলে ফরিদপুর সদর উপজেলা অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকার বেরী বাঁধে এ দৃশ্য দেখা যায়।

এ সময় তিনি ঘুরে ঘুরে জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিচ্ছিলেন।

জানা গেছে, গণসংযোগের সময় চাষিদের পাট রোদে শুকাতে দেখে তিনিও তাদের সঙ্গে পাট রোদে শুকানোর জন্য বাঁশের তৈরি আড়ায় তুলে দেন। বিএনপির ওই নেতার নাম সৈয়দ মোদাররেস আলি ইছা। তিনি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও ফরিদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়নের পর থেকেই তিনি জনগণের কাছে তা পৌঁছে দিতে নিয়মিতভাবে গণসংযোগ করে যাচ্ছেন। রোববার তারই ধারাবাহিকতায় তিনি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আদমপুর, মোহাম্মদপুর, তালতলা, ইসলামপুরসহ বেশ কিছু জায়গায় গণসংযোগ চালান।

এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে অবহিত করেন এবং জনগণকে বিএনপির সঙ্গে থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

এ সময় তার সঙ্গে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X