রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

১৪ ঘণ্টা পর দৌলতদিয়া নৌরুট সচল, যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

ঘন কুয়াশার কারণে সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে রাত থেকেই এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে আসায় সীমিতসংখ্যক ফেরি দিয়ে চলাচল শুরু করা হয়েছে। যানজট নিরসনে অতিরিক্ত চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘন কুয়াশার সময় যাত্রী ও চালকদের ধৈর্য ধারণ করার পাশাপাশি নিরাপদ চলাচলের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। তবে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফেরি চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X