মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন নারায়ণগঞ্জের মদনপুরের বাসিন্দা সিএনজি চালক আবুল বাশার (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী অটোরিকশা বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। কড়ইতলা তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের মধ্যে আনুমানিক এক ৫০ বছর বয়সী নারী এবং ৪৫ বছর বয়সী নারী রয়েছেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, এ ঘটনায় চারজনের মৃত্যু এবং ৩ জন আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, সরকারি হাসপাতালে গিয়ে আহত ৫ জনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুজন মারা গেছেন। এরই মধ্যে দুজনকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X