বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৫০ হাজার টাকার জালনোটসহ চক্রের দুই সদস্য আটক

জালনোটসহ আটক চক্রের দুই সদস্য। ছবি : কালবেলা
জালনোটসহ আটক চক্রের দুই সদস্য। ছবি : কালবেলা

বরিশালে আবাসিক হোটেল থেকে জালনোট ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকার জেল নোট উদ্ধার করে তারা।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে পুলিশ বক্স সংলগ্ন আবাসিক হোটেল মেট্রোপলিটনে অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকা সাভারের ভাকুর্তা এলাকার ঈদগাহ মাঠ এলাকার মোকলেছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি সাতানী এলাকার রুস্তুম সিকদারের ছেলে ইমরুল সিকদার (৩২)। এর মধ্যে ইমরুল সাভার ব্যাংক কলোনি এবং সাদ্দাম নওগাঁর সাহাপুর বলিয়া এলাকায় বসবাস করে আসছিল।

ডিবি পুলিশ জানিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক কামরুল হোসেনের নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি টিম আবাসিক হোটেল মেট্রোপলিটনে অভিযান পরিচালনা করে।

এ সময় হোটেলের একটি কক্ষে তল্লাশি করে এক হাজার টাকার ৫০টি অর্থাৎ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জালনোট ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই কামরুল হোসেন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X