হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর। ছবি : কালবেলা
হিলি স্থলবন্দর। ছবি : কালবেলা

শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে এই বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়া বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। একদিন বন্ধের পর রোববার (১৭ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, জন্মাষ্টমী উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমরা সকল পাসপোর্ট যাত্রীদের যাচাইপূর্বক দুই দেশের মধ্যে ভ্রমণের সহযোগিতা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X