কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের

ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের। ছবি : সংগৃহীত
ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর আবারও ভারতীয় আম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পুরব এশিয়ার দেশ জাপান। ক্ষতিকর পোকা দমনের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ধরা পড়ার পর নেওয়া এই সিদ্ধান্তে ভারতের প্রিমিয়াম আমের রপ্তানি বড় ধাক্কার মুখে পড়েছে।

বিশেষ করে আলফোনসো, কেসর, ল্যাংড়া ও ভাঙ্গানাপাল্লীর মতো জনপ্রিয় জাতের আমের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

চলতি বছরের শুরুতে ভারতের একটি শোধন কেন্দ্রে পরিদর্শনের সময় জাপানি কোয়ারেন্টাইন কর্মকর্তারা পোকা দমন ব্যবস্থায় মারাত্মক গাফিলতি খুঁজে পান। এর পরপরই জাপান ভারতীয় আম আমদানিতে কঠোর অবস্থান নেয়।

জাপানের এই আকস্মিক পদক্ষেপে ভারতের প্রিমিয়াম আম রপ্তানি বাজার বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফলে চলতি গ্রীষ্মকালীন মৌসুমে দেশটির সামগ্রিক আম বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

মূলত ফল মাছি (ফ্রুট ফ্লাই) ও অন্যান্য আক্রমণাত্মক পোকামাকড়কে কৃষির জন্য বড় হুমকি হিসেবে দেখে জাপান। এ কারণে দেশটির ‘জিরো-টলারেন্স’ বা শূন্য-সহনশীলতা নীতি কার্যকর রয়েছে।

গত মার্চে ভারতের উত্তর প্রদেশের রহমানপুরে অবস্থিত একটি ‘ভেপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) কেন্দ্র পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল। এই প্রক্রিয়ায় রাসায়নিক ব্যবহার ছাড়াই নিয়ন্ত্রিত গরম ও আর্দ্র বাতাসের মাধ্যমে আমের ভেতরের পোকা বা লার্ভা ধ্বংস করা হয়, যা জাপানে আম রপ্তানির বাধ্যতামূলক শর্ত।

যদিও পরিদর্শনে কেন্দ্রটির ধোঁয়াকরণ ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় একাধিক ঘাটতি ধরা পড়ে। এরপর জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন জানায়, ২০২৬ সালের ২৫ মার্চের পর ইস্যু করা শংসাপত্রধারী কোনো ভারতীয় আমের চালান তারা গ্রহণ করবে না।

কিন্তু জাপান ভারতের সবচেয়ে বড় আমের বাজার নয়, তবুও এটি ছিল অন্যতম লাভজনক ও উচ্চ-মূল্যের বাজার। ফলে এই নিষেধাজ্ঞা ভারতীয় আমচাষি ও রপ্তানিকারকদের জন্য বড় আর্থিক ধাক্কা হয়ে এসেছে।

সূত্র : এনডিটিভি

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামাল বাবা হওয়ার প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমার স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১০

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১২

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৩

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৪

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৫

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৬

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৯

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

২০
X