ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মহানগর এক্সপ্রেসের দুটি বগির মাঝখান থেকে সংযোগ বিচ্ছিন্ন

মহানগর এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
মহানগর এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের চলন্ত অবস্থায় দুই বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে এক লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ১০টি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ছাড়ার পর ভৈরব রেলসেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকা পড়ে। এ ঘটনায় সিলেট থেকে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে ট ও ঠ বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ট্রেন থেকে ছয়টি বগি আলাদা হয়ে যায়। পরে ছয় বগি ফেলে বাকি ১০টি বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। পরে ট্রেনটি ভৈরব রেলসেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১০

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

১১

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১৪

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১৫

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৬

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৭

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৮

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৯

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

২০
X