বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের অফিস নির্মাণকাজ বন্ধ করলেন ইউএনও

সারিয়াকান্দিতে হাটের জায়গা দখল করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। ছবি : কালবেলা
সারিয়াকান্দিতে হাটের জায়গা দখল করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দিতে হাটের জায়গা দখল করে রাজনৈতিক র্কাযক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান।

সোমবার (১৮ আগস্ট) সকালে কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা চরে ইউএনও শাহরিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান, পুলিশ এবং ভূমি অফিসের সার্ভেয়ারদের নিয়ে সরেজমিনে গিয়ে এ অবৈধ নির্মাণ কাজ বন্ধ করেন। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত কিছু ইট জব্দ করে স্থানীয় একটি স্কুলের সংস্কারের জন্য দেওয়া হয়।

জানা গেছে, রোববার (১৭ আগস্ট) শোনপচা হাটের ইজারাদার ইউএনওর কাছে একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, হাট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজহার আলী মণ্ডল হাটের জায়গা দখল করে অবৈধভাবে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি বানাচ্ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন বলেন, অতীতেও এ জায়গায় আওয়ামী লীগের কার্যালয় ছিল। তবে এবার আর এ ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, সরকারি জায়গা দখল করা সম্পূর্ণ অন্যায়। বিশেষ করে হাটের জায়গায় কোনো রাজনৈতিক দলের কার্যালয় বানানো আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে নির্মাণাধীন এ কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X