গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজট। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজট। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানা গেছে, ভোরের দিকে মহাসড়কে যানবাহনের গতি ধীর হয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে যানজট তীব্র আকার ধারণ করে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পায়।

বাসচালক স্বপন মিয়া বলেন, বালুয়াকান্দি এলাকা থেকেই তিনি যানজটে আটকে পড়েছেন। এক ঘণ্টা ধরে ভাটেরচর এলাকায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

একই অভিজ্ঞতার কথা জানান ট্রাকচালক হানিফ। তিনি জানান, তেতৈতলা হাশপয়েন্ট এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছি, তবে যানজটের নির্দিষ্ট কারণ তিনি জানাতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগের অভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, দাউদকান্দি ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X