নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

নরসিংদীর শেখেরচরে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
নরসিংদীর শেখেরচরে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আগামীর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং দেশের প্রত্যেক মানুষ তাদের নিজের ইচ্ছানুযায়ী যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন। তবে সতর্ক করে দিতে চাই, আমরা যদি রাজনীতি করি এবং সেখানে প্রার্থী হই, আমাদের যেমন জবাবদিহি রয়েছে ভোটারদের কাছে, তেমনই ভোটারদেরও জবাবদিহি রয়েছে। রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহিই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার এবং সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসবে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর শেখেরচর মাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলসহ বিএনপির ত্যাগী নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, আমি যদি একজন প্রার্থী হই, আর আমার ভোটার যদি টাকা খেয়ে বা মিথ্যা প্রলোভনে অন্য জায়গায় ভোট দেয়, তবে আমি কিন্তু আমার ভোটারকে ছেড়ে দেব না। এ জবাবদিহি গণতন্ত্রের পরস্পর উভয়মুখী।

বিএনপির এ নেতা বলেন, আমরা সারা জীবন ক্ষমতায় থাকব না। আগামীতে নতুন প্রজন্ম আসবে, ছাত্ররা আসবে। তবে শুধু ছাত্ররা এলে হবে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনার দায়িত্বে পর্যাপ্ত অভিজ্ঞতা সঞ্চয় করে এ দেশ পরিচালনার দায়িত্বে আসবে। যারা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণে এখনো প্রস্তুতি সম্পন্ন করেনি, তারা যদি মনে করে তারা ভবিষ্যতে এ দেশ পরিচালনা করবে, তাহলে সেখানে ভুল হবে। এর প্রমাণ আপনারা বিগত এক বছরে একাধিকবার দেখেছেন।

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির হোসেন মনির প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X