সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৩১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

সিরাজগঞ্জে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুজন আটক। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুজন আটক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুজনকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে র‌্যাব-১২।

উদ্ধার হওয়া ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি প্রস্থের কষ্টি পাথরের মূর্তিটি পৌরাণিক কোনো দেবতার। ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম।

রোববার (২৪ আগষ্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ।

আটকরা হলেন, তাড়াশ উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও একই উপজেলার নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরের ওই মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় ওই ২টি মূর্তি পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X