সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানচালক মো. শামীম হোসেন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) আশুলিয়ার বিশমাইল এলাকা এ ঘটনা ঘটে।

নিহত শামীম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় থেকে শাহ্ সিমেন্টের কাভার্ডভ্যানে করে রাজধানীসহ আশপাশে সিমেন্ট সরবরাহ করতেন।

উদ্ধারকারী রিকশাচালক সাগর আলী বলেন, সকালে যাত্রী নামিয়ে ফেরার পথে দেখি মানুষজন ভিড় করছে। গিয়ে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়রা তাকে আমার রিকশায় তুলে দিলে আমি দ্রুত এনাম মেডিকেলে নিয়ে যাই। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী বলেন, সকাল সোয়া ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় একজন চালককে আনা হয়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

শাহ্ সিমেন্ট কোম্পানির পরিদর্শক মো. হানিফ সিকদার বলেন, খবর পেয়ে হাসপাতালে আসি। শুনেছি ছিনতাইকারীরা শামীমকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তবে তার কাছ থেকে কী কী লুট হয়েছে তা এখনো জানা যায়নি।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, নিহতের হাঁটুর ওপর গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X