দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষাৎ

ড. খন্দকার মোশাররফ হোসেন ও তারেক রহমান
লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে ড. খন্দকার মারুফ। ছবি : সংগৃহীত

লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় হোসেন তারেক রহমানের সঙ্গে ড. মোশাররফ ও তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার লন্ডন সময় সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎকারটি এমন এক পরিবেশের মধ্যে ছিল, যা চিরদিন মনে রাখার মতো। আমি বাংলাদেশের কল্যাণে আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

এছাড়াও ড. মোশাররফের বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ স্মরণীয় বৈঠক নিয়ে তার নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। যা চিরকাল মনে রাখার মতো- জীবনের সেরা মুহূর্ত।’

এর আগে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ ও কুমিল্লা-২ থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির টিকিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। লন্ডনের এ সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এখন চায়ের টেবিলে তুমুল আলোচনায় মেতে উঠেছেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X