রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে : সালাহউদ্দিন

নির্বাচন বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে : সালাহউদ্দিন
সংবাদ সম্মেলনকালে সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারাই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।

সালাহউদ্দিন বলেন, জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি। বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার।

সংস্কারের জন্য যে সাংবিধানিক সংস্কার আনতে চাই সেগুলো ঐকমত্যের ভিত্তিতে সম্ভব। বিধানগুলো আজকেই বহাল হলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে এবং বিধানগুলো সংসদ নির্বাচনের পর বাস্তবায়ন করা যাবে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, সরকার বৈধভাবেই চলছে। এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো জটিলতা তৈরি করতে চাই না। যে সরকারই আসুক, সবাইকেই বিচার চালু রাখতে হবে।

জোট করার বিষয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X