স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন আনচেলত্তি

পদত্যাগ করেছেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি। ছবি : সংগৃহীত
পদত্যাগ করেছেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি। ছবি : সংগৃহীত

ব্রাজিলের কোচিং প্যানেলে কার্লো আনচেলত্তির সঙ্গে যোগ দিয়েছিলেন তার ছেলে ডেভিড আনচেলত্তি। পরে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের ক্লাব বোটাফোগোর দায়িত্ব নেন তিনি। নিজের সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আনচেলত্তি। ক্লাব কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বোটাফোগো জানায়, আগামী মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্বে আর থাকছেন না আনচেলত্তি। দেশটির গণমাধ্যমের খবর, ক্লাবটির ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করার বিষয়টি ভালোভাবে নেননি ডেভিড আনচেলত্তি। তার শর্ত ছিল– পুরো টেকনিক্যাল স্টাফ একসঙ্গে থাকলেই তিনি প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাবেন। তবে তাতে রাজি হয়নি বোটাফোগো। আর এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

বোটাফোগো দিয়েই কার্লো আনচেলত্তির ছেলে প্রথমবারের মতো পেশাদার কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ডেভিডের অধীনে ক্লাবটি ৩২ ম্যাচে ১৪ জয়, ১১ ড্র এবং ৭টিতে হেরেছে। মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আনচেলত্তির বোটাফোগো।

এক বিবৃতিতে ব্রাজিলের ক্লাবটি লেখে, ‘ডেভিড আনচেলত্তি আর বোটাফোগোর কোচ নন। তার সঙ্গে লুকা গুয়েরা এবং সহকারী লুইস তেভেনেত ও অ্যান্ড্রু ম্যাঙ্গানও ক্লাব ছাড়ছেন। দলের দায়িত্বে থাকাকালে পেশাদারিত্ব ও অঙ্গীকারের জন্য বোটাফোগো ডেভিড আনচেলত্তিকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X