রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন আসিফ-মাহফুজ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছি আমরা। এ ছাড়াও দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি।

এর আগে, ‘সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা’- এমন শিরোনামে খবর প্রকাশ করে কালের কণ্ঠ। তাদের প্রতিবেদনটিতে বলা হয়, এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম এখনো সরকারি বাসভবন ছাড়েননি। কবে ছাড়বেন, সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে।

গত ১০ ডিসেম্বর বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের তপশিল ঘোষণা হলেই পদত্যাগপত্র কার্যকর হবে।

এর পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হলে দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হয়।

আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট নিয়োগ পেয়ে শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, যদিও তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে আসিফ মাহমুদ ১৫ মাস এবং মাহফুজ আলম ১৩ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং আওয়ামী লীগ সরকার পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, তখন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রথমে কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০২৪ সালের ৬ আগস্ট, পরে তা একদিন এগিয়ে ৫ আগস্ট করা হয়। এই কর্মসূচির ঘোষণা আসে আসিফ মাহমুদের মাধ্যমে, যা শেখ হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করে। জুলাই গণ-অভ্যুত্থানে তার ভূমিকা তাই বিশেষভাবে স্মরণীয়। গত বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শুরুতেই তিনি অন্তর্ভুক্ত হন। শুরুতে তিনি শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে গত বছরের নভেম্বরে প্রয়াত এ এফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের অধিবেশনে প্রথম অংশগ্রহণের সময় ড. মুহাম্মদ ইউনূস তার সফরসঙ্গী হিসেবে মাহফুজ আলমকে নির্বাচন করেন। এ সফরে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X