সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ পিএলসি লিমিটেড কারখানার শ্রমিকরা অন্দোলন শুরু করেন। এসময় তারা সড়কে আগুন ধরিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। বকেয়া বেতন পরিশোধ না করে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ ঘোষণার খবরে আন্দোলনে নামেন তারা।

শ্রমিকদের অভিযোগ, কয়েক মাসের বেতন বকেয়া রেখেই মালিকপক্ষ আকস্মিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করার চেষ্টা করছেন। তাছাড়া বকেয়া পরিশোধ না করে শতাধিক শ্রমিক ছাঁটাই করে দিয়েছেন। পাওনা টাকা না দিয়ে কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে কারখানার সামনে একত্র হয়। পরে মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন। এসময় শ্রমিকরা বাঁশ ও কলাগাছে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয়পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ।

সড়ক অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বয়েকা পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারখানার পরিচালক মশিউর রহমান বলেন, কেবলমাত্র গতমাসের বেতন বকেয়া। বিষয়টি সমাধানে কারখানা কর্তৃপক্ষ কাজ করছে। কিন্তু এরই মধ্যে বাইরের কেউ কেউ ইন্ধন দিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করতে কারখানা বন্ধ হয়ে গেছে বলে গুজব ছড়ায়। আমরা শ্রমিকদের নিয়েই বিষয়টি সমাধান করবো। দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন বলেন, পাওনা টাকার জন্য শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলমান রয়েছে। এ সমস্যা সমাধান হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X