ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল

ইডেন মহিলা কলেজে মধ্যরাতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ইডেন মহিলা কলেজে মধ্যরাতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইডেন মহিলা কলেজে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ছয়টি হলের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন এবং বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা আজ এ বিক্ষোভ মিছিল করেছি। আমরা চাই হাদি ভাইকে হত্যার সুষ্ঠু বিচার হোক।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আলমগীর বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে আমরা ছয়টা হলের শিক্ষার্থীরা একত্র হয়েছি এবং একমত পোষণ করেছি যে আমাদের বাংলায় সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না।

বোটানি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী নিপা আক্তার বলেন, খুনিরা বারবার খুন করে পার পেয়ে যাচ্ছে। আমরা চাই সেই খুনিদের বিচার হোক। হাদির মতো মানুষের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট চলে গেছে, তার দালালরা এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য ব্যস্ত। নির্বাচনের তপশিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যে যেভাবেই হোক নির্বাচনকে বন্ধ করতে হবে। তারই ষড়যন্ত্র হিসেবে আমরা মনে করছি হাদি ভাইকে হত্যা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও  / জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১১

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১২

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৩

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৪

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৫

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৬

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৭

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৮

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৯

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

২০
X