সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

জব্দকৃত বাল্কহেড ও মেশিন। ছবি : কালবেলা
জব্দকৃত বাল্কহেড ও মেশিন। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সুন্দরবনের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার কপোতাক্ষ নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. ওয়েজ কুরুনী। স্থানীয়দের অভিযোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ বালু উত্তোলনের মেশিনসংবলিত বলগেটসহ (ড্রেজার মেশিন) তাকে আটক করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে অভিযান চালাই। এ সময় বাল্কহেড ও মেশিন জব্দসহ ওয়েজ কুরুনী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমাহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X