কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অটোচালকের, অতঃপর...

শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : কালবেলা
শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন মো. ইব্রাহীম নামের এক অটোরিকশাচালক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী কোচিং শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে অভিযুক্ত যুবক মো. ইব্রাহীম রাস্তায় অশালীন কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে তিনি ভুক্তভোগীকে শ্লীলতাহানির চেষ্টা করলে প্রতিবাদ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। ভুক্তভোগীর বক্তব্য শোনার পর আসামিকে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম কালবেলাকে বলেন, আইন নিজের হাতে তোলা যাবে না। এমন অপরাধে কেউ জড়িত হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিতে হবে। আমরা দ্রুত ব্যবস্থা নেব। সমাজ থেকে ইভটিজিং দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১০

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১২

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৩

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৪

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৫

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৬

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৭

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৮

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৯

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

২০
X