নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

আকস্মিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

নরসিংদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা। ছবি : কালবেলা
নরসিংদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা। ছবি : কালবেলা

নরসিংদীর মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৩১ আগস্ট) বেলা ১১টায় কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি। পরে দুপুর ১২টায় তিনি শিবপুরের নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া।

মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান জানান, এই আকস্মিক পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগতমান মূল্যায়ন। তবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের কোনো ধরনের মন্তব্য দিতে রাজি হননি।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা জানান, হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১০

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১১

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১২

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৩

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৪

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৫

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৬

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৭

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৮

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৯

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

২০
X