মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

অভিযুক্ত আব্দুর রহিম। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আব্দুর রহিম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে তার।

দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম জেলা এনসিপির কার্যকরী সদস্য। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।

ভিডিওতে রহিমকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্থানীয় একটি রেস্টুরেন্টে দেখা যায়। এই ঘটনার বিষয় রহিম প্রথম সাংবাদিকদের কাছে দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী। পরে গণমাধ্যমকর্মীরা রেস্টুরেন্টে থাকা ওই নারীর পরিচয় শনাক্ত করেছেন। এরপর রহিম তার স্ত্রী নয় বলে স্বীকার করেছেন।

তিনি দাবি করেন, তার ভুল হয়েছে এবং সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেন। ভিডিওতে থাকা নারীর বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি রহিমের স্ত্রী না।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। জেলা শহরের রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকেই এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আমরা এ ঘটনায় বিচলিত। একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশের এই প্রবণতা হতাশাজনক, তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও কাম্য নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X