মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার শিপন মিয়া। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার শিপন মিয়া। ছবি : সংগৃহীত

রাজশাহী নগরীতে প্রেমের ফাঁদ পেতে তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শিপন মিয়া (২১) নামে এক প্রতারক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বুধবার (০৩ সেপ্টেম্বর) র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার শিপন মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়ার মুন্নাফ আলীর ছেলে।

মেজর আসিফ আল-রাজেক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা বালিয়াপুকুর এলাকা থেকে শিপন মিয়াকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাকপ্যাক ও মানিব্যাগ, একটি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন এবং একটি বাসের টিকিট জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রায় এক মাস আগে ফেসবুক মেসেঞ্জারে ভুক্তভোগী তরুণীর সঙ্গে শিপনের পরিচয় হয়। সে বিভিন্ন ছবি ও ভিডিও দেখিয়ে নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেয় এবং ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেয়। তরুণী রাজি হলে গত ৩১ আগস্ট সকালে তাকে রাজশাহী রেলস্টেশনে ডেকে নিয়ে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তাকে কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে শিপন।

পরে বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পেরে কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপনকে রাজশাহীতে ডেকে আনে। গত সোমবার সন্ধ্যায় তরুণীর পরিবারের বাড়িতে আসার পর র‌্যাবকে খবর দেওয়া হয়। র‌্যাব সদস্যরা গিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিপন সেনা সদস্য নন। তিনি বিবাহিত এবং তার এক সন্তানও রয়েছে। মোবাইল ফোন ঘেঁটে একাধিক নারীকে একইভাবে প্রতারণার প্রমাণও পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার শিপনের বিরুদ্ধে কাটাখালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X