কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ তাজরুল মোল্লা। ছবি : সংগৃহীত
মোহাম্মদ তাজরুল মোল্লা। ছবি : সংগৃহীত

কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশির গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কুয়েতের মাহবুলা এলাকায় কোম্পানির অফিসের সিঁড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাজরুল মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কালবেলাকে তাজরুল মোল্লার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, তাজরুল প্রায় চার বছর আগে কুয়েতের ইউনাইটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ শুরু করেন। দেশে অনেক টাকা ঋণ করে প্রবাসে গিয়ে কোম্পানির কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

তাজরুল মোল্লার সহকর্মী ফারুক ইসলাম জানান, তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিয়ে রহস্য রয়েছে।

তিনি আরও বলেন, তবে জানা যায়, কোম্পানি তাকে জোরপূর্বক নাইট ডিউটি দিয়েছিল। কিন্তু তাজরুল অসুস্থ থাকার কারণে নাইট ডিউটি করতে পারেনি। ফলে কোম্পানিটি তাকে তিন মাসের জন্য কাজ বন্ধ করে দেয় এবং জানায়- তাকে দেশে পাঠিয়ে দেবে। এ ঘটনায় বিশেষ মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X