স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়া, বোর্ড পরিচালকদের পদত্যাগ, বিতর্কিত মন্তব্য এবং বিপিএল বয়কট—সব মিলিয়ে চরম চাপের মুখে বিসিবি প্রশাসন। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। তবে আমিনুল ইসলামের দেশ ত্যাগের গুঞ্জন যে সঠিক নয় তা নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) গুঞ্জন খন্ডন করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সদর দপ্তর মিরপুরে দেখা গেছে। মিরপুর মাঠ পরিদর্শনও করেছেন তিনি।

রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, বুলবুল নাকি মধ্যরাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট টিকিটও কাটেননি। তবে বোর্ডসংশ্লিষ্ট একাধিক সূত্র তখনই দাবিটি নাকচ করে। তারা জানায়, বিসিবি সভাপতি দেশের বাইরে যাননি এবং তিনি ঢাকাতেই নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।

এরই মধ্যে বিসিবির ভেতরে নানা অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং–সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। অন্যদিকে, একাধিক পরিচালকের বেফাঁস মন্তব্যে বোর্ডের ওপর বাড়তি চাপ তৈরি হয়, যার প্রভাব পড়ে বিপিএলেও—যেখানে ক্রিকেটাররা একপর্যায়ে ম্যাচ বয়কট করেন।

এ ছাড়া বিতর্কের মুখে পড়া পরিচালক এম নাজমুল ইসলামের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ফেরত দেওয়ার প্রক্রিয়াও এগোচ্ছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একই সময়ে পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এই টালমাটাল বাস্তবতায় বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ক্রিকেট ভক্তদের স্বস্তি দিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশেই রয়েছেন এবং বোর্ডের চলমান সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X