সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবি

সাতক্ষীরায় মানববন্ধন করেন সাংবাদিকরা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় মানববন্ধন করেন সাংবাদিকরা। ছবি : কালবেলা

খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, সহসভাপতি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, সমাজের কথা সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ঢাকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার, খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু ও উখিয়ার সাংবাদিক মোহাম্মাদ আমিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ঘটেছে। এগুলোকে আত্মহত্যা বলে চালানো হলেও তা নিয়ে অধিকতর তদন্তের প্রয়োজন। শুধু সাংবাদিক বলে কথা নয়, সারা দেশে প্রতিনিয়ত বিশেষ করে নদী থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। কিন্তু সরকার শুধু বিবৃতি দিয়েই দায় সারছে। সরকারে বসে তাদের সুশীল সাজার দরকার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X