কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

লালনের আখড়ায় পুলিশ মোতায়েন

লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়। ছবি : কালবেলা
লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ বলছে, গতকাল রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।

বিকাল সাড়ে ৩টার দিকে ফকির লালন শাহের আখড়াবাড়িতে গিয়ে প্রবেশ গেট পার হয়ে ভেতরে ডান পাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে।

লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েনের বিশেষ কোনো কারণ আছে কি না— জানতে চাইলে কালবেলাকে তিনি বলেন, ‘আপনারা জানেন গতকাল রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতর্কতার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, কিছু কিছু ইস্যু নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X