বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত আবুল হোসেন খান। ছবি : কালবেলা
মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত আবুল হোসেন খান। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বরিশালের ছয়টি আসনের মধ্যে চারটিতে আরও আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সময় স্ব স্ব আসনের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ নিয়ে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত পাঁচটিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, বাসদ, নাগরিক ঐক্য, মুসলিম লীগ এবং একজন স্বতন্ত্রসহ মোট ১৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে এখনো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

সবশেষ সোমবার (২২ ডিসেম্বর) বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত জহির উদ্দিন স্বপন, ইসলামী আন্দোলনের মো. রাসেল সরদার, নাগরিক ঐক্যের মো. স্বপন সরদার মনোনয়নপত্র নিয়েছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত অ্যাডভোকেট জয়নুল আবেদীন দুটি মনোনয়নপত্র নিয়েছেন।

এ ছাড়া বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত আবুল হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবং জামায়াতে ইসলামী মনোনীত মো. মাহমুদুন্নবী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে জেলার ছয়টি আসনের মধ্যে একমাত্র বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে একজনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, জামায়াতে ইসলামীর জেলার আমির আবদুল জব্বার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন জেলার প্রধান সমন্বয়ক আবু সাঈদ মুসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X