মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ এএম
অনলাইন সংস্করণ

বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিহত জসিম উদ্দিন ও জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
নিহত জসিম উদ্দিন ও জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

কুমিল্লার লালমাইতে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের আলী আক্কাসের ছেলে জসিম উদ্দিন (৪৫) ও পেরুল উত্তর ইউনিয়নের কাঁকসার গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন (২৫)। জসিম উদ্দিন দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের মালিক ও জাহিদ হোসেন ট্রাক্টরের চালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী জোনাকি বাস ও লাল-সবুজ বাস ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরের সামনের অংশ আলাদা হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একুশে বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে জোনাকি বাসের ধাক্কায় ট্রাক্টরের মালিক মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক জাহিদসহ কমপক্ষে ১০ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ট্রাক্টরচালক জাহিদকে ঢাকা নেওয়ার পথে রাত ১১টায় তিনি মারা যান।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর কালবেলাকে বলেন, দুটি বাসের সঙ্গে ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X