নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বহিষ্কৃত যুবদল নেতাকে বিএনপিতে পদ দেওয়ার ৬ মাস পর অব্যাহতি

মাহমুদুল হাসান চৌধুরী সুমন। ছবি : সংগৃহীত
মাহমুদুল হাসান চৌধুরী সুমন। ছবি : সংগৃহীত

নরসিংদীতে শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কারের দীর্ঘ ৬ মাস ১১ দিন পর জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের কারণে আগে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সুমনকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে। পরে তাকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়, যা গঠনতন্ত্রের পরিপন্থি হিসেবে কেন্দ্র গণ্য করেছে। তাই কেন্দ্রের নির্দেশে সুমনকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সুমনকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। তবে গত ৫ জুন নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটিতে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক করা হয় তাকে। কমিটিতে তার নাম রাখার পরই জেলাজুড়ে শুরু হয় নানা গুঞ্জন। পরে রোববার কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাকে জেলা বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X