সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বালু উত্তোলনের দায়ে ৮ জনের কারাদণ্ড

বালু উত্তোলনের দায়ে আটজনকে আটক করা হয়। ছবি : কালবেলা
বালু উত্তোলনের দায়ে আটজনকে আটক করা হয়। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের একটি বড় ড্রেজার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। অভিযানে সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার লিজ বহির্ভূত পিয়াইন নদীর লামলীগাঁও ও শিমুলতলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে বাল্কহেডে পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিনসহ আটজনকে আটক করা হয়। নেতৃত্ব দেওয়ার দায়ে নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সহযোগী হিসেবে আটক চাটিবহর গ্রামের আক্রম উল্লাহর ছেলে আফাজ উদ্দিন (৩৪), আহমেদ আলীর ছেলে আলী আমজাদ (২৫), মৃত জমশিদ আলীর ছেলে বতন মিয়া (৩০), বি.বাড়িয়া জেলা নাছিমনগর উপজেলার রতনপুর গ্রামের আনু মিয়ার ছেলে রানা মিয়া (১৯), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চেলাইয়া গ্রামের রুবেল মিয়া (২৫), একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জামাল মিয়া (৩০) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকেরচর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো. সোহাগকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া কালবেলাকে বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১০

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১১

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১২

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৩

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৬

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৭

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৮

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

২০
X