কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা, সম্পাদক মিল্টন বৈদ্য 

অপর্ণা রায় ও মিল্টন বৈদ্য। ছবি : সংগৃহীত
অপর্ণা রায় ও মিল্টন বৈদ্য। ছবি : সংগৃহীত

শ্রীশ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অপর্ণা রায় দাসকে সভাপতি এবং মিল্টন বৈদ্যকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয়তাবাদী-মনা সনাতনীদের উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) এবং বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই আংশিক কমিটি গঠন করা হয়। পরে যথাসময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।

প্রসঙ্গত, রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম বহুদিন ধরেই ঢাকার ধর্মীয় ও সামাজিক জীবনে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, অপর্ণা রায় দাস, রমেশ দত্ত, সুভাষ চন্দ্র দাস, মিল্টন বৈদ্য, মৃণাল কান্তি বৈষ্ণব, গৌরাঙ্গ সমাদ্দার, রামপ্রসাদ পাল, বিশ্বজিৎ ভদ্র, সমীর সরকার, সুবীর দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন রমনা কালী মন্দির কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি বাঙালি হিন্দু সমাজের আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক শক্তির কেন্দ্র। এ প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বমূলক পরিচালনা কমিটি অপরিহার্য। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন, রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের ঐতিহ্য রক্ষা, উন্নয়নমূলক কার্যক্রম, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি অপর্ণা রায় দাস বলেন, এ দায়িত্ব আমার জন্য গৌরবের। সকলের সহযোগিতায় আমরা মন্দির ও আশ্রমকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য বলেন, এটি শুধু একটি কমিটি নয়, বরং আমাদের সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করার এক ঐতিহাসিক দায়িত্ব।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র দাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X